বাংলায় কথা বলতে চাওয়ায় খোদ মায়াপুর ইসকনে নিগ্রহের শিকার প্রবাসী বাঙালি পরিবার! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

বাংলায় কথা বলতে চাওয়ায় খোদ মায়াপুর ইসকনে নিগ্রহের শিকার প্রবাসী বাঙালি পরিবার! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

মায়াপুর ইসকন চত্বরে বাংলা ভাষায় কথা বলার অনুরোধ করায় প্রবাসী বাঙালি পর্যটকদের হেনস্তা করার অভিযোগ উঠল। গত ৭ অক্টোবর অস্ট্রেলিয়াপ্রবাসী পরিবারের নয় সদস্য মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন। শিশুদের হিন্দি ভাষার সমস্যার কারণে গাইডকে বাংলায় কথা বলতে অনুরোধ জানালে তিনি ক্ষিপ্ত হন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

পরবর্তীতে ইসকন কার্যালয়ে অভিযোগ জানাতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের হুমকি দেন এবং মারধর করার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও মুছে ফেলার জন্য পর্যটকদের ওপর চাপ সৃষ্টি করা হয়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে মায়াপুর ইসকন কর্তৃপক্ষের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *