রাজবীর-নন্দিনীর প্রেমে ফাটল! মাঝরাতে বিগ বসের ঘরে যা ঘটল

‘বিগ বস’-এর ঘরে বর্তমানে সম্পর্কের সমীকরণ বদলাতে সময় লাগছে না। হানিমুন পিরিয়ড কাটতে না কাটতেই রাজবীর দে ও নন্দিনী দত্তের সম্পর্কে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। সৃজলা গুহর সঙ্গে রাজবীরের ঘনিষ্ঠতা নিয়ে নন্দিনীর নিরাপত্তাহীনতা এবং বচসা নতুন মোড় নিয়েছে। সম্প্রতি তাঁদের এই বিতর্ক চরমে পৌঁছয়, যা হাতাহাতির পর্যায়ে গড়ায়। লাক্সারি বাজেট টাস্কে একে অপরকে কটূক্তি করার পাশাপাশি পারিবারিক প্রসঙ্গ টেনে আনতেও দেখা যায় এই জুটিকে, যা দর্শকদের মনেও ক্ষোভের সৃষ্টি করেছে।
অন্যদিকে, এই একই টাস্কে মনামী গুহর প্রতি জীতুর পুঞ্জীভূত ক্ষোভও প্রকাশ্যে চলে এসেছে। টাস্ক চলাকালীন জীতুর আক্রমণাত্মক আচরণ এবং মনামীকে সজোরে বল দিয়ে আঘাত করার ঘটনা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মনামী ব্যথা পাওয়ার পরও তাঁর প্রতিবাদকে কটাক্ষ করায় সহ-প্রতিযোগী ও সাধারণ দর্শকরা উভয় পক্ষ থেকেই নিন্দার ঝড় উঠেছে। সোশাল মিডিয়ায় এই দুই প্রতিযোগীর আক্রমণাত্মক মনোভাব নিয়ে শুরু হয়েছে জোরদার আলোচনা।