বাড়িভাড়ার আড়ালে কোটি টাকার খেলা! নাগপুরের সেই ঘরে ঢুকতেই পুলিশ যা দেখল…

বাড়িভাড়ার আড়ালে কোটি টাকার খেলা! নাগপুরের সেই ঘরে ঢুকতেই পুলিশ যা দেখল…

নাগপুরের খারবি এলাকায় একটি ভাড়া বাড়িতে গোপনে জাল নোটের কারবার চালানোর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্ত পুষ্পককৃষ্ণ ভাণ্ডারকর ওরফে বেন্দানে দীর্ঘ দেড় বছর ধরে বাড়িটি ভাড়া নিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি ঘরভাড়া দেওয়া বন্ধ করে দিলে সন্দেহ দানা বাঁধে। বাড়িওয়ালা বাড়ি ছাড়তে বললে অভিযুক্ত তাঁকে ছুরি দেখিয়ে হুমকি দেন বলে অভিযোগ। শনিবার দীর্ঘ দিন পর বাড়িওয়ালা তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করতেই তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাগজ এবং বালতিতে রাখা ৫০০ টাকার ভুয়ো নোটের বাণ্ডিল দেখে তিনি তৎক্ষণাৎ ওয়াথদা থানায় খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওয়াথদা থানার পুলিশ। টাকা গোনার যন্ত্রের সাহায্যে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় ৩৭ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। পাশাপাশি, নগদ টাকা তৈরির একটি ছাপার যন্ত্র এবং বেশ কিছু আসাম্পূর্ণ নোটসহ মোট ৪৮ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পুষ্পককৃষ্ণ পলাতক রয়েছেন। প্রাথমিক তদন্তে তাঁর অবস্থান মুম্বইতে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাঁকে গ্রেফতারে পুলিশের একটি দল শীঘ্রই মুম্বই রওনা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *