সমুদ্রে বাড়ছে উদ্বেগ! নিম্নচাপের গতিপথে আচমকা বদল, কোন উপকূলে ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’?

সমুদ্রে বাড়ছে উদ্বেগ! নিম্নচাপের গতিপথে আচমকা বদল, কোন উপকূলে ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সোমবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে চলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণমুখী এই নিম্নচাপটি সমুদ্রের উপর আচমকা দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে এবং পরবর্তীতে বুধবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ১৪০ কিলোমিটারে পৌঁছাতে পারে।

এই চরম দুর্যোগের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলে সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দুই বঙ্গেই আগামী কয়েকদিন পর তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *