মক্কায় চুমুর ছবি পোস্ট করে সৌদির জেলে বন্দি মুর্শিদাবাদের যুবক, ছড়াচ্ছে তুমুল আতঙ্ক

মক্কায় চুমুর ছবি পোস্ট করে সৌদির জেলে বন্দি মুর্শিদাবাদের যুবক, ছড়াচ্ছে তুমুল আতঙ্ক

পবিত্র মক্কায় একটি বাংলাদেশি যুগলের চুম্বনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অপরাধে ২০২৩ সাল থেকে সৌদি আরবের জেলে বন্দি রয়েছেন মুর্শিদাবাদের বলরামপুর গ্রামের যুবক সাহাবুদ্দিন শেখ। পেশায় পরিযায়ী শ্রমিক সাহাবুদ্দিন দীর্ঘ আট বছর ধরে সৌদিতে কর্মরত ছিলেন। ঘটনার দিন মক্কার মেঝে পরিষ্কারের কাজ করার সময় ওই বাংলাদেশি যুগলকে চুম্বন করতে দেখেন তিনি। সেই মুহূর্তে তাঁর পাশে থাকা এক পাকিস্তানি সহকর্মী সাহাবুদ্দিনের মোবাইল দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবং সাহাবুদ্দিন আবেগবশত সেই ভিডিয়োটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সৌদি পুলিশ সাহাবুদ্দিনকে গ্রেফতার করে। সম্প্রতি ওই বাংলাদেশি যুগলের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবরে সাহাবুদ্দিনের পরিবারে চরম আতঙ্ক দেখা দিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য সাহাবুদ্দিন না বুঝে এই কাজ করেছিলেন দাবি করে তাঁর মা কোহিনূর বিবি ছেলের প্রাণভিক্ষা চেয়েছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ইতিমধ্যেই লিখিত আবেদন জানিয়েছে পরিবার ও জেলা প্রশাসন, তবে এখনও কোনো স্পষ্ট উত্তর মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *