মধ্যপ্রাচ্যে বিরাট মোড় নাকি যুদ্ধের ইতি? শান্তি কিনতে শত কোটি ডলারের প্রস্তাব দিল কোন দেশ!

মধ্যপ্রাচ্যে বিরাট মোড় নাকি যুদ্ধের ইতি? শান্তি কিনতে শত কোটি ডলারের প্রস্তাব দিল কোন দেশ!

ইরান সমর্থিত হাউথি গোষ্ঠীর ধারাবাহিক হামলায় তেলের কারবার ও বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক আর্থিক সংকটে পড়েছে সৌদি আরব। এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে মরিয়া হয়ে ইরানের মাধ্যমে হাউথিদের সঙ্গে সমঝোতার চেষ্টা শুরু করেছে রিয়াদ। ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, প্রস্তাবিত যুদ্ধবিরতির বিনিময়ে রিয়াদ ১০০ কোটি ডলারের বিশাল অর্থপ্রস্তাব দিয়েছে।

মক্কা চুক্তির আওতায় শুরু হওয়া এই হাই-প্রোফাইল শান্তি আলোচনায় সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দা প্রধানও অংশ নিয়েছেন। ইতোপূর্বে সমঝোতার শর্ত না মানায় হাউথিরা পুনরায় হামলা চালিয়েছিল, তবে এবার বিপুল অর্থের বিনিময়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরানো সম্ভব হয় কি না, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *