মুহূর্তেই চূর্ণবিচূর্ণ বগি, স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৪৬!

মুহূর্তেই চূর্ণবিচূর্ণ বগি, স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৪৬!

স্পেনের টোলেডো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি ও পিছন থেকে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ১৭৯ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও রেল পরিচালনাকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, একই রুটে চলা পিছনের দ্রুতগতির ট্রেনটি সামনের ট্রেনটিকে সজোরে ধাক্কা মারলে সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ রূপ নেয় যে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। ঘটনার পরই মাদ্রিদ, সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার সমস্ত রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্পেনের উদ্ধারকারী দল ও বেসামরিক সুরক্ষা আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা দিতে এবং প্রয়োজনে হাসপাতালে পাঠাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে। এদিকে রেললাইন সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও দক্ষিণ স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। পরপর এই ধরনের প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় গোটা দেশে গভীর শোক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *