লাদেন শিকারি সেই দুর্ধর্ষ ঘাতক জাতের নতুন যোদ্ধা মুম্বই পুলিশের স্কোয়াডে!

লাদেন শিকারি সেই দুর্ধর্ষ ঘাতক জাতের নতুন যোদ্ধা মুম্বই পুলিশের স্কোয়াডে!

মুম্বই পুলিশের ডগ স্কোয়াডের শক্তি কয়েক গুণ বাড়িয়ে সম্প্রতি যুক্ত হলো বেলজিয়ান ম্যালিনইস জাতের নতুন ছয়টি কুকুর। ২০১১ সালে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদী আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে খতম করার অপারেশনে মার্কিন সেনার মূল সঙ্গী ছিল ক্ষিপ্রগতির এই বিশেষ কুকুর। বিশেষজ্ঞদের মতে, তীব্র ঘ্রাণশক্তি, অসাধারণ অধ্যাবসায় এবং দ্রুত নির্দেশ পালনের ক্ষমতার কারণে বিস্ফোরক উদ্ধার ও জনসমাবেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে এদের জুড়ি মেলা ভার। ২০১৯ সালে প্রথমবার আনা পাঁচটি এবং সাম্প্রতিক এই ছয়টি মিলে বর্তমানে মুম্বই বাহিনীতে বেলজিয়ান ম্যালিনইসের সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে।

নতুন আনা কুকুরছানাগুলির বয়স যখন ৪৫ থেকে ৬০ দিন ছিল, তখনই তাদের মুম্বইয়ে নিয়ে আসা হয়। এদের মধ্যে একটি কুকুর ইতিমধ্যেই প্রশিক্ষণ শেষ করে বাহিনীতে যোগ দিয়েছে এবং বাকি পাঁচটি কুকুর বর্তমানে পুনের শিবাজিনগর ডগ ট্রেনিং সেন্টারে কঠোর প্রশিক্ষণ নিচ্ছে। অন্য সাধারণ জাতের কুকুরদের অবসর দিয়ে ভবিষ্যতে পুরো বম্ব স্কোয়াডকে শুধুমাত্র এই বুদ্ধিমান ও পরিশ্রমী বেলজিয়ান ম্যালিনইস দিয়ে সাজানোর পরিকল্পনা করছে পুলিশ প্রশাসন। আগামী দিনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়তি সুরক্ষা ও সন্দেহজনক বিস্ফোরক দ্রুত শনাক্ত করতে এই প্রজাতির আরও কিছু কুকুর আনার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *