বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ! কেন্দ্রের নোটিস সুপ্রিম কোর্টের

বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ! কেন্দ্রের নোটিস সুপ্রিম কোর্টের

‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ ছ’টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলার শুনানিতে কেন্দ্র ও অন্যান্য পক্ষকে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সমন্বিত বেঞ্চ এই আবেদনটি খতিয়ে দেখতে সম্মত হয়েছে। ভীমরাও দুর্যোধন বোরকর এবং প্রাক্তন আইএএস অফিসার বালকৃষ্ণণ সত্যভামা মাভোজির দায়ের করা এই আবেদনে জানানো হয়েছে যে, সরকারের এই নির্দেশ পুরনো প্রথা ভেঙে একটি নতুন এবং বিতর্কিত নিয়ম চাপিয়ে দিচ্ছে।

আবেদনকারীদের পক্ষে যুক্তি দেখানো হয়েছে যে, গত জানুয়ারি ও জুলাই মাসে স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশগুলি ৭৯ বছরের পুরনো একটি প্রথাকে বদলে দিয়েছে। তাঁদের দাবি, উপন্যাসের ছয় স্তবকের এই সংস্করণটি চাপিয়ে দেওয়ার ফলে তা ভারতকে একটি সাম্প্রদায়িক আস্তিক রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা হিসেবে প্রতিফলিত হচ্ছে। অন্যদিকে, বর্তমান নিয়মটিকে ‘স্পষ্ট মুসলিম বিরোধী’ ও আপত্তিকর বলেও অভিযোগ তোলা হয়েছে। আগামী ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *