ষাট ছুঁইছুঁই বৃদ্ধার রহস্যমৃত্যু! দুর্গাপূজার নবমীতে নিখোঁজ হওয়ার ছ’দিন পর ধানখেত থেকে উদ্ধার হলো পচাগলা দেহ, হতবাক এলাকাবাসী।

ষাট ছুঁইছুঁই বৃদ্ধার রহস্যমৃত্যু! দুর্গাপূজার নবমীতে নিখোঁজ হওয়ার ছ’দিন পর ধানখেত থেকে উদ্ধার হলো পচাগলা দেহ, হতবাক এলাকাবাসী।

বাঁকুড়ার ইন্দপুর থানার পায়রাচালি গ্রামের বাসিন্দা প্রতিমা বাগদি পুজো উপলক্ষে খাতড়ার বাজারপাড়ায় ছোট মেয়ের বাড়িতে গিয়েছিলেন। গত নবমীর দুপুরে স্থানীয় দুর্গামণ্ডপে প্রসাদ খেতে বেরিয়ে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের দীর্ঘ খোঁজাখুঁজির পর থানায় ডায়েরি করা হয়। অবশেষে মঙ্গলবার খাতড়ার চয়াকানালী এলাকায় একটি ধানখেত থেকে তাঁর তীব্র পচাগন্ধযুক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

কীভাবে তাঁর মৃত্যু হলো এবং তিনি কীভাবে ওই ধানখেতে পৌঁছলেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, উৎসবের দিনগুলিতে বাঁকুড়া জেলায় একাধিক চাঞ্চল্যকর ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *