গাইঘাটায় ফের রক্তপাত! ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ

গাইঘাটায় ফের রক্তপাত! ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ

উত্তর ২৪ পরগনার গাইঘাটার বর্ণবেরিরিয়া রাজবংশী পাড়ায় একটি ধানক্ষেত থেকে বাসুদেব দাস নামের এক কৃষকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কেউ বা কারা পূর্বপরিকল্পিতভাবে ওই কৃষককে খুন করে মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। এই চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই নাড়ুগোপাল বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।

নিহত কৃষকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্ত নাড়ুগোপাল বিশ্বাস ও তাঁর স্ত্রী ঋতুপর্ণা দাসের সঙ্গে বাসুদেব দাসের আর্থিক লেনদেন এবং বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পরিবারের দাবি, ঘটনার দিন সকালে লিজ নেওয়া জমিতে কাজ করতে যাওয়ার পর বাসুদেবকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো এলাকাটি ঘিরে রেখে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *