রাসবিহারী অ্যাভিনিউয়ের নাম বদলের বড় প্রস্তাব! প্রয়াত ‘প্রিয়’ স্মরণে আলোড়ন কলকাতায়

রাসবিহারী অ্যাভিনিউয়ের নাম বদলের বড় প্রস্তাব! প্রয়াত ‘প্রিয়’ স্মরণে আলোড়ন কলকাতায়

কিংবদন্তি রাজনীতিক ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সিকে চিরস্মরণীয় করে রাখতে এক অভূতপূর্ব উদ্যোগ নিল প্রদেশ যুব কংগ্রেস। সংগঠনের সভাপতি সৌরভ প্রসাদ দক্ষিণ কলকাতার বিখ্যাত রাসবিহারী অ্যাভিনিউয়ের একাংশের নাম ‘প্রিয়রঞ্জন দাশমুন্সি সরণি’ করার প্রস্তাব দিয়েছেন। ত্রিকোণ পার্কের কাছে তাঁর বাসভবন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত রাস্তাটির নামকরণের আর্জি জানিয়ে তিনি মুখ্যমন্ত্রী ও কলকাতা পুরসভার সংশ্লিষ্ট কমিটির কাছে ইমেল পাঠিয়েছেন। রাজনীতি ও সমাজসেবায় তাঁর অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতেই অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়েছে।

আগামী ১৩ নভেম্বর প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকীতে শহরে তাঁর মূর্তি উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরজুড়ে প্রায় ৩০০ হোর্ডিং দিয়ে তাঁর স্মৃতিতে বিশাল অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। বড়বাজারের নেতা সন্তোষ পাঠক ও কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীর উদ্যোগে এই স্মারক মূর্তিটি স্থাপিত হতে চলেছে। মূর্তি উন্মোচনের এই বড় ইভেন্টের মাঝেই রাসবিহারী অ্যাভিনিউয়ের একাংশের নামকরণের দাবি ওঠায় কলকাতা পুরসভা ও রাজ্যের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর সর্বস্তরের সাধারণ মানুষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *