রবিতেই ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! সিএএ জটে মতুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন তিনি?

রবিতেই ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! সিএএ জটে মতুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন তিনি?

বনগাঁ মহকুমার মতুয়াদের অন্যতম প্রধান পীঠস্থান ঠাকুরনগর ঠাকুরবাড়িজুড়ে এখন সাজো সাজো রব। রবিবার দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দিতে আসছেন রাজ্য রাজনীতি ও প্রশাসনের শীর্ষনেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসেবে ইতিপূর্বে একাধিকবার এলেও, মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর ঠাকুরবাড়িতে এটিই তাঁর প্রথম সফর। স্বাভাবিকভাবেই এই ঐতিহাসিক সফর কেন্দ্র করে মতুয়া সম্প্রদায়ের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা তৈরি হয়েছে। সফর উপলক্ষে সম্পূর্ণ ঠাকুরনগরকে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে এবং সমস্ত প্রশাসনিক প্রস্তুতিও ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।

মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিশেষ হেলিকপ্টারে চাঁদপাড়ায় নেমে সেখান থেকে সড়কপথে ঠাকুরবাড়িতে পৌঁছবেন। প্রথমে মন্দির দর্শনের পর তিনি আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে বক্তব্য রাখবেন। সম্মেলন শেষে কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজ ও মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। নাগরিকত্ব আইন (সিএএ) প্রয়োগ ও উদ্বাস্তুদের নানা জটিলতা নিয়ে মতুয়াদের দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। রাজনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফর থেকে মুখ্যমন্ত্রী ঠিক কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *