‘নোট গুনতেই ব্যস্ত?’ ফিরহাদকে নিশানা করে রুদ্রনীলের তোপ, শুরু রাজনৈতিক তরজা!

‘নোট গুনতেই ব্যস্ত?’ ফিরহাদকে নিশানা করে রুদ্রনীলের তোপ, শুরু রাজনৈতিক তরজা!

কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিমের ‘নিখোঁজ’ পোস্টারকে ঘিরে এবার চরম তোলপাড় রাজ্য রাজনীতিতে। শনিবার গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজের বিভিন্ন এলাকায় ৪ মে থেকে ফিরহাদ নিখোঁজ বলে ইংরেজি ও হিন্দিতে লেখা পোস্টার প্রকাশ্যে আসে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও অস্পষ্ট হলেও, এর আগে তাঁকে ‘গদ্দার’ আখ্যা দিয়েও পোস্টার পড়েছিল। সম্প্রতি তৃণমূল শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি ও রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পর নিজের কেন্দ্রেই এমন ঘটনায় তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই ইস্যুতে ফিরহাদকে তীব্র আক্রমণ করে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ প্রশ্ন তোলেন, উনি কি বাড়িতে বসে নোট গুনছেন নাকি অন্য কাজে ব্যস্ত? একইসঙ্গে তাঁর দাবি, শাসকের জনপ্রতিনিধিদের ওপর সাধারণ মানুষের তীব্র ক্ষোভ তৈরি হওয়ায় নেতারা আর মানুষের সামনে যাওয়ার সাহস পাচ্ছেন না। মানুষ এখন ভয় না পেয়ে জনপ্রতিনিধিদের সরাসরি প্রশ্ন তুলছেন। এক সময়ের প্রভাব বিস্তারকারী নেতার নিজের এলাকাতেই একের পর এক পোস্টারে রাজনৈতিক জল্পনা চরম আকার ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *