বদ্রীনাথের মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া! যেকোনও মুহূর্তে তুষারধসে মুছে যেতে পারে দেবভূমি?

বদ্রীনাথের মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া! যেকোনও মুহূর্তে তুষারধসে মুছে যেতে পারে দেবভূমি?

উত্তরাখণ্ডের পবিত্র চার ধামের অন্যতম বদ্রীনাথ মন্দির ও তার পার্শ্ববর্তী জনবসতি নিয়ে এক মারাত্মক আশঙ্কার কথা প্রকাশ পেল সাম্প্রতিক এক গবেষণায়। ‘ভারতের হিমালয়ের বদ্রীনাথ জনপদে ঝুলন্ত হিমবাহ থেকে সৃষ্ট তুষারধসের ঝুঁকি মূল্যায়ন’ শীর্ষক এই গবেষণা জানিয়েছে, মন্দিরের ঠিক উপরে তিনটি ঝুলন্ত হিমবাহ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় অবস্থান করছে। এগুলির মধ্যে যেকোনো একটিতে ফাটল ধরে তুষারধস নামলে মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যেতে পারে বিস্তীর্ণ জনপদ, বাড়িঘর, রাস্তাঘাট এবং কৃষি জমিও। নেপাল ও ভুটানের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের পর এই নতুন তথ্য হিমালয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

গবেষকদের মতে, তুষারধসের প্রকৃত ক্ষয়ক্ষতি কেবল বরফের পরিমাণের উপর নির্ভর করে না; বরং বরফ গড়িয়ে আসার পথ, ঢালের প্রকৃতি এবং ভূগঠনের উপরও এর ভয়াবহতা বহুলাংশে নির্ভর করে। এই সম্ভাব্য বিপর্যয় এড়ানোর জন্য এখনই সুনির্দিষ্ট কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করে আলাদাভাবে নজরদারি চালানো এবং পাহাড়ের অনিয়ন্ত্রিত নির্মাণকাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এড়ানো না গেলেও, সঠিক পরিকল্পনা ও ন্যূনতম পূর্বপ্রস্তুতি নিলে যে বড় ধরণের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব, তা গবেষকরা জোর দিয়ে উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *