একই দিনে মেগা সমাবেশ ও পাল্টা মিছিল, রাজনৈতিক উত্তাপে ফুটছে দিল্লি!

একই দিনে মেগা সমাবেশ ও পাল্টা মিছিল, রাজনৈতিক উত্তাপে ফুটছে দিল্লি!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআর বাতিলের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে মেগা সমাবেশের ডাক দিয়েছে বিজেপি বিরোধী ‘ইন্ডি’ জোট। সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করতে রামলীলা ময়দানে ১০ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে এবং ২০০টি এআই ক্যামেরায় চলছে কড়া নজরদারি। অন্যদিকে, রাজপথে ভারী বুটের টহলদারির মধ্যেই এই সমাবেশকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

বিরোধীদের এই কর্মসূচির পাল্টা হিসেবে মাঠে নেমেছে বিজেপি। ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার ৪২ বছরপূর্তির দিনে কংগ্রেসের এই সমাবেশকে পরিকল্পিত ও ‘ক্ষতে নুনের ছিটে’ দেওয়ার চেষ্টা বলে অভিযোগ তুলেছেন পদ্ম শিবিরের নেতারা। এর প্রতিবাদে দিল্লির হরিনগর বাস স্ট্যান্ড থেকে তিলকনগর মেট্রো স্টেশন পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে বিজেপি, যেখানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীসহ একাধিক শীর্ষনেতার অংশ নেওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *