রাজ চক্রবর্তীর গলা নকল করে প্রতারণার ফাঁদ! হিরো হওয়ার স্বপ্ন দেখতেই সর্বস্ব খোয়ালেন যুবক

রাজ চক্রবর্তীর গলা নকল করে প্রতারণার ফাঁদ! হিরো হওয়ার স্বপ্ন দেখতেই সর্বস্ব খোয়ালেন যুবক

সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়ার আশায় এক যুবক সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীর গলা নকল করে তাঁর কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি নামী প্রযোজনা সংস্থার ভুয়ো পেজ দেখে ওই যুবক যোগাযোগ করেছিলেন। প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পরিচালকের গলা নকল করে যুবকের সঙ্গে কথা বলে। এনরোলমেন্ট এবং প্রোফাইল শুটের নামে ধাপে ধাপে যুবকের কাছ থেকে মোট দুই লক্ষ টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করানো হয়। বিশ্বাস অর্জনের জন্য হোয়াটসঅ্যাপে ভুয়ো নথি ও চুক্তিপত্রও পাঠানো হয়েছিল। পরবর্তীতে আরও টাকার দাবি করায় যুবকের সন্দেহ হয় এবং তিনি পুলিশের দ্বারস্থ হন। ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সূত্র ধরে সাইবার অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *