আলোর ঝকঝকে সাজে স্বপ্ননগরী পাণ্ডুয়া, মহাকাল ও মাটির রূপকথার জাদুতে মুগ্ধ শহর!

আলোর ঝকঝকে সাজে স্বপ্ননগরী পাণ্ডুয়া, মহাকাল ও মাটির রূপকথার জাদুতে মুগ্ধ শহর!

 

কালীপুজোর সাজে সেজে উঠছে পাণ্ডুয়া: থিমের লড়াইয়ে গোহাট মেলাতলা ও বোসপাড়া ফ্রেন্ডস ক্লাব

নিজস্ব প্রতিবেদক, পাণ্ডুয়া: হুগলির পাণ্ডুয়ায় কালীপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। অলিগলি থেকে রাজপথ— সর্বত্রই পুজো কমিটির চমকপ্রদ আয়োজনের অপেক্ষায় প্রহর গুনছেন নাগরিকরা। প্রতিবারের মতো এবারেও বিগ বাজেটের পুজোয় অভিনব থিমের মিশেলে শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়েছে।

পাণ্ডুয়ার অন্যতম আকর্ষণ গোহাট মেলাতলা ব্যবসায়ী সমিতির এবারের থিম ‘মহাকাল’। দেবদেবীর শিবকে কেন্দ্র করে তৈরি এই মণ্ডপের বাইরে থাকছে ত্রিশূল, ডমরু, অর্ধচন্দ্র ও চন্দ্রহাসের শৈল্পিক রূপ। মণ্ডপের অন্দরসজ্জায় ১৫ ফুটের বিশাল শিবলিঙ্গের পাশাপাশি অসংখ্য ক্ষুদ্র শিবলিঙ্গ ও নন্দীর প্রতিকৃতি দর্শনার্থীদের নজর কাড়বে। এখানে দেবীকালী রুদ্রমূর্তিতে মুণ্ডমালার সিংহাসনে উপবিষ্ট থাকবেন। আলোকসজ্জায় প্রদীপের আদলে বিশেষ চমক রাখা হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তা সুরজিৎ ঘোষ।

অন্যদিকে, বোসপাড়া ফ্রেন্ডস ক্লাবের এবারের থিম ‘মাটির রূপকথা’। হারিয়ে যাওয়া মাটির পুতুল, ভাঁড় ও শৈশবের নানা অনুষঙ্গকে মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরছেন উদ্যোক্তারা। ৫৫ ফুট লম্বা ও ৬০ ফুট চওড়া মণ্ডপটিতে মৃৎশিল্পের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেবীকালীর প্রতিমা গড়া হচ্ছে তারাপীঠের তারা মায়ের আদলে। পাশাপাশি রাধাকৃষ্ণের লীলাকে কেন্দ্র করে আলোকসজ্জার বিশেষ আয়োজন রাখা হয়েছে। উদ্যোক্তা সঞ্জিত ঘোষের কথায়, দর্শনার্থীদের মুগ্ধ করতে পুজোর প্রতিটি স্তরেই নান্দনিকতার ছোঁয়া থাকবে।

কালীপুজোকে ঘিরে পাণ্ডুয়ার পথঘাট ইতিমধ্যে বড় বড় তোরণ ও আলোকসজ্জায় সেজে উঠেছে। রাতের অন্ধকারে আলোর ঝলকানিতে পুরো শহর এখন উৎসবের আমেজে স্বপ্নময় হয়ে উঠেছে। আয়োজকদের দাবি, মণ্ডপ থেকে প্রতিমা— সব কিছুতেই দর্শকরা এবারে নতুনত্বের স্বাদ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *