গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের নারকীয় তাণ্ডব, মুহূর্তেই ছাই কাকদ্বীপের বসতবাড়ি!

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের নারকীয় তাণ্ডব, মুহূর্তেই ছাই কাকদ্বীপের বসতবাড়ি!

 

সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত তিনটি বসতবাড়ি, আতঙ্ক এলাকায়

নিজস্ব প্রতিবেদক: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পান্না রানী দাসের বসতবাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্না রানী দাসের ওই বসতবাড়িতে তিনটি আলাদা ঘরে তিনজন ভাড়াটিয়া থাকতেন। বুধবার দুপুরের দিকে বাড়ির সব ভাড়াটিয়াই বাইরে ছিলেন। সেই সময় আচমকাই একটি ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুনের তীব্রতা বহুগুণ বেড়ে যায় এবং দ্রুত তা পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। পরে বাকি দুটি বাড়ির সিলিন্ডারও বিস্ফোরিত হলে আগুনের লেলিহান শিখা গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। এর কিছুক্ষণ পরেই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তিনটি ঘরই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।

কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *