প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, শোকের ছায়া জগদ্দল জুড়ে!

প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, শোকের ছায়া জগদ্দল জুড়ে!

 

প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত

নিজস্ব প্রতিবেদন: প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক পরশ দত্ত। শুক্রবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ লেক গার্ডেন্সে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। পরিবার সূত্রে জানানো হয়েছে, শনিবার সকালে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

রাজনৈতিক জীবনের শুরুতে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীকালে মতাদর্শগত কারণে তিনি তৃণমূলে যোগ দেন। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হন। তবে ২০০৪ সালে দলের সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়। এরপর তিনি কংগ্রেসে যোগ দেন এবং ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে পুনরায় বেহালা পূর্ব কেন্দ্র থেকেই কংগ্রেসের প্রার্থী হন। যদিও সেই নির্বাচনে তিনি তৃতীয় স্থান অর্জন করেন এবং পরাজিত হন।

সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের উত্তাল সময়ে ২০০৭ সালে তিনি ফের তৃণমূলে ফিরে আসেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের জগদ্দল কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি দ্বিতীয়বার বিধায়ক হন। এরপর ২০১৬ সালের নির্বাচনেও একই কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি।

কোভিড অতিমারির পরবর্তী সময় থেকে পরশ দত্তের শারীরিক অসুস্থতা বাড়ে এবং তিনি সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে সরে যান। নিজের বিধানসভা কেন্দ্রে তাঁর যাতায়াত কমে আসায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল তাঁকে আর প্রার্থী করেনি। এরপর থেকেই প্রবীণ এই নেতা লোকচক্ষুর আড়ালে ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *