মদের বোতল না দেওয়ায় তুলকালাম! ঢাকা বোট ক্লাব কাণ্ডে ফের আইনি জটে পরীমণি

মদের বোতল না দেওয়ায় তুলকালাম! ঢাকা বোট ক্লাব কাণ্ডে ফের আইনি জটে পরীমণি

ঢাকা বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলেন বাংলাদেশি অভিনেত্রী পরীমণি। বুধবার সাক্ষ্যগ্রহণের দিন অভিনেত্রী আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। অসুস্থতার কারণে সময় চেয়েও তা খারিজ হওয়ায় আইনি জটিলতায় নতুন করে বিপাকে পড়েছেন তিনি। এর আগেও ২০২৫ সালের জানুয়ারি মাসে একই মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল। বারবার এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে পরীমণি জানান, এই মামলার ফলে তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনে মারাত্মক চাপ তৈরি হচ্ছে।

২০২১ সালের জুন মাসে সাভারের বোট ক্লাবে ঘটা এই ঘটনার সূত্রপাত বিনামূল্যে একটি দামি মদের বোতল না দেওয়াকে কেন্দ্র করে। ব্যবসায়ীর অভিযোগ, মদের বোতল না পেয়ে তিনি গালিগালাজ করেন এবং কাচের গ্লাস ও মোবাইল ছুড়ে মারলে তাঁর মাথা ও বুকে চোট লাগে। অপরদিকে, নাসিরুদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার পাল্টা মামলা করেছিলেন অভিনেত্রী নিজেও। পিবিআইয়ের তদন্তে পরীমণি ও তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে মারধরের অভিযোগের সত্যতা মিলেছে। একই ঘটনায় একদিকে বিচারপ্রার্থী এবং অন্যদিকে অভিযুক্ত হিসেবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *