রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় উপহার, জরুরি প্রয়োজনে মিলবে অগ্রিম বেতন!

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় উপহার, জরুরি প্রয়োজনে মিলবে অগ্রিম বেতন!

চিকিৎসা, সন্তানের পড়াশোনা কিংবা পারিবারিক আর্থিক সংকট মেটাতে ‘ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম’ চালু করল রাজ্য সরকার। অর্থ দপ্তরের ই-গভর্ন্যান্স গ্রুপের পরিচালনায় গ্রুপ এ থেকে ডি পর্যন্ত স্থায়ী কর্মীরা শর্তসাপেক্ষে এই সুবিধা পাবেন। প্রকল্পটিকে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। স্বল্পমেয়াদি ক্ষেত্রে মোট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ অগ্রিম হিসেবে মিলবে, যা ৬০ দিন বা পরবর্তী বেতন চক্রের মধ্যে বিনা সুদে ও বিনা ফি-তে শোধ করতে হবে।

অন্যদিকে, দীর্ঘমেয়াদি ব্যবস্থায় মাসিক বেতনের সর্বোচ্চ ৩০ গুণ পর্যন্ত এবং ২ থেকে ৬০ মাস পর্যন্ত কিস্তির সুবিধা পাওয়া যাবে, যেখানে প্রতি মাসের ইএমআই মোট বেতনের ৫০ শতাংশের বেশি হবে না। ডব্লিউবিআইএফএমএস এবং এইচআরএমএস পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই প্রক্রিয়া পরিচালিত হবে এবং কর্মী প্রতি একটির বেশি সুবিধা চালু রাখতে পারবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *