দখলদারি হলেও ইচ্ছেমতো উচ্ছেদ নয়, বড় নির্দেশ হাইকোর্টের!

দখলদারি হলেও ইচ্ছেমতো উচ্ছেদ নয়, বড় নির্দেশ হাইকোর্টের!

 

আইন মেনে সরকারি প্রকল্প বাস্তবায়নের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: জনস্বার্থে কোনো সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন উপেক্ষা করার সুযোগ নেই। শুক্রবার এক মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আদালত স্পষ্ট জানিয়েছে, সরকারি প্রকল্প বাস্তবায়নের স্বার্থে কাউকে উচ্ছেদ করতে হলে বা কোনো কাঠামো ভাঙার প্রয়োজন হলে প্রশাসনকে অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বেঞ্চের মতে, ছোট ঝুপড়ি হোক বা বড় প্রাসাদ—দেশের প্রতিটি নাগরিকেরই সমান আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। বিশেষত, আর্থিকভাবে দুর্বল মানুষদের সুরক্ষার বিষয়টি প্রশাসনের আরও গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আদালত মন্তব্য করেছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, “যাঁদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তাঁদের ভরসার একমাত্র জায়গা হলো আদালত।”

রাজ্যের প্রস্তাবিত স্থলবন্দর নির্মাণ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্য সরকার আইন মেনেই স্থলবন্দর তৈরির কাজ চালিয়ে যেতে পারবে। তবে কোনোভাবেই আইনকে এড়িয়ে বা নিয়মবহির্ভূতভাবে কাউকে উচ্ছেদ করা যাবে না। সরকারি প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নাম করে আইন অমান্য করা বরদাস্ত করা হবে না বলেও বেঞ্চ তাদের রায়ে উল্লেখ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *