প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, শোকের ছায়া রাজনীতিতে!
November 7, 20269:36 am

প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক ও বর্ষীয়ান রাজনীতিবিদ পরশ দত্ত। শুক্রবার রাতে লেক গার্ডেন্সের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ দিন ধরে তিনি বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।
তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজনীতির ময়দানে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন পরশ দত্ত। ২০০১ সালে বেহালা পূর্ব কেন্দ্র থেকে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১১ এবং ২০১৬ সালে জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি পুনরায় বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।