প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, শোকের ছায়া রাজনৈতিক মহলে!
November 7, 20261:55 pm

প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত হলেন প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক পরশ দত্ত। শুক্রবার রাতে লেক গার্ডেন্সের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন।
রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় পরশ দত্ত তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনবার বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি বেহালা পূর্ব কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হন। পরবর্তীকালে ২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি জগদ্দল কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।