সজল ঘোষের জন্য শুভেন্দুর আবেগমাখা বার্তা ঘিরে শোরগোল!

সজল ঘোষের জন্য শুভেন্দুর আবেগমাখা বার্তা ঘিরে শোরগোল!

 

একই বিষয়ের ছাত্র হিসেবে সজল ঘোষের সঙ্গে মিল রয়েছে, দাবি শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদন: সজল ঘোষের সঙ্গে নিজের সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে কমার্স বা বাণিজ্য বিভাগের পড়াশোনার প্রসঙ্গ টানলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি এক অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু জানান, একই বিষয়ের শিক্ষার্থী হওয়ায় তাঁদের চিন্তাভাবনায় অনেক মিল রয়েছে।

অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, “সজল সিটি কলেজে পড়ত, আর আমি কাঁথির কলেজে। আমাদের দু’জনেরই বিষয় ছিল কমার্স, অ্যাকাউন্টেন্সি অনার্স। ফলে আমাদের ভাবনায় ভেনচার, ব্যালেন্স শিট, ইনকাম-এক্সপেনডিচার এবং ডেবিট-ক্রেডিটের মতো হিসাবনিকাশ থাকে।” তিনি আরও জানান, সজল ঘোষের অনুরোধেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন। এমনকি ভাইফোঁটার আগে সজলের বোনের বাড়িতে আসার নেপথ্যেও সজলের বিশেষ অনুরোধ ছিল বলে তিনি জানান। বিরোধী দলনেতার এমন মন্তব্যের পর মঞ্চে সজল ঘোষকে মজার ছলে কান ধরে জিভ কাটতে দেখা যায়।

তবে শুভেন্দু অধিকারীর এই কমার্স বা বাণিজ্য বিষয়ক পড়াশোনার দাবির সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামার তথ্যে অমিল লক্ষ্য করা গেছে। ২৬-এর বিধানসভা নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তিনি ২০১১ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ (কলা বিভাগ) সম্পন্ন করেছেন। এছাড়া বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, তিনি ১৯৮০ সালে কাঁথির প্রভাত কুমার কলেজে ভর্তি হন এবং পরবর্তীতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যদিও বিরোধী দলনেতার সাম্প্রতিক মন্তব্যে নিজের শিক্ষাগত যোগ্যতার এই ভিন্ন প্রেক্ষাপট প্রকাশ্যে আসায় তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *