লিভ ইন পার্টনারকে কুপিয়ে খুন, গ্রেপ্তার প্রেমিকা!

লিভ ইন পার্টনারকে কুপিয়ে খুন, গ্রেপ্তার প্রেমিকা!

 

ফ্ল্যাটে যুবকের রহস্যমৃত্যু, গ্রেপ্তার তরুণী ও তাঁর মা

নিজস্ব প্রতিবেদন: কলকাতার ফর্তাবাদের একটি ফ্ল্যাটে সার্থক নামে এক যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অভিযুক্ত তরুণী সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তকারী পুলিশ সূত্রে জানা গেছে, ফর্তাবাদের ওই ফ্ল্যাটে সার্থকের সঙ্গে দীর্ঘ দিন ধরে ভাড়া থাকতেন সঞ্চালিকা। গত রাতে ওই ফ্ল্যাটেই তাঁদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অশান্তির এক পর্যায়ে সঞ্চালিকা ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সার্থককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডে তরুণীর মা মৌমিতা বসুরও প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে। ঘটনার পর থেকেই তরুণীর মায়ের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কী কারণে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়েছিল এবং খুনের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *