কালীপুজোর আয়োজন নিয়ে তুমুল বচসা, সরশুনায় চলল গুলি!

কালীপুজোর আয়োজন নিয়ে তুমুল বচসা, সরশুনায় চলল গুলি!

 

পুজোর মণ্ডপ নিয়ে বিবাদ, সরশুনায় শূন্যে গুলি চালিয়ে চম্পট যুবকের

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: পুজোর মণ্ডপ সাজানো নিয়ে বচসার জেরে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল সরশুনার রক্ষিতপাড়া এলাকায়। সোমবার ভোররাত ৩টে নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতের দিকে ওই এলাকার বাসিন্দা রাজ পাল (২৩) ও দীনেশ শর্মা (৪০)-র মধ্যে কোনো মণ্ডপ কমিটি ভালো কাজ করেছে, তা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। বিবাদ ক্রমশ চরমে পৌঁছলে অভিযুক্ত রাজ পাল আচমকাই একটি আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে দুবার গুলি চালায়। গুলির শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই যুবক।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সরশুনা থানার পুলিশ। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত রাজ পালকে খুঁজে বের করে আটক করে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *