প্রবাসী ভারতীয় দিবস ও দখলদার উচ্ছেদ নিয়ে সরব দিলীপ ঘোষ

প্রবাসী ভারতীয় দিবস ও দখলদার উচ্ছেদ নিয়ে সরব দিলীপ ঘোষ

আগামী জানুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠান বাংলার জন্য অত্যন্ত গর্বের। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বাংলার উন্নয়নের বিষয়ে আরও বেশি করে নজর দেবে। পাশাপাশি উত্তরবঙ্গে ইঞ্জিনিয়ারদের সর্বভারতীয় সম্মেলন সহ একাধিক জাতীয় স্তরের কর্মসূচি চূড়ান্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কলকাতায় অবৈধ দখলদারি ও বুলডোজার অভিযান নিয়ে কড়া অবস্থান নিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করা জরুরি এবং এই প্রক্রিয়া উপরতলা থেকেই শুরু হওয়া উচিত। সরকারি জমি ও টাকা আত্মসাৎ করে তৈরি মাফিয়াদের প্রাসাদ বা ক্লাব ভেঙে সেই সম্পত্তি জনগণের কাজে লাগানো প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নেতারাই সাধারণ মানুষকে জমি দখলের পথ দেখিয়েছেন বলে তিনি অভিযোগ তোলেন।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় সরকার পড়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, নিজের দলের অস্তিত্ব সংকটের কথা না ভেবে তিনি দিল্লির সরকার নিয়ে স্বপ্ন দেখছেন। এছাড়া কাশ্মীর পরিস্থিতি ও বিমান নিরাপত্তা নিয়ে কেন্দ্রের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন তিনি। ভাইফোঁটা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক সম্পর্ক ক্ষমতার ওপর নির্ভরশীল। ক্ষমতা না থাকলে ভিড়ও কমে যায়, তাই মধু না থাকলে মৌচাকে কেউ যায় না। তিনি নিজে সিঙ্গুরে আধিকারিক ও কর্মীদের সঙ্গে ভাইফোঁটা উদযাপন করেছেন বলে জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *