কেজরিওয়ালকে খুনের হুমকি: নেপথ্যে বিজেপি, বিস্ফোরক অভিযোগ সঞ্জয় সিংয়ের

পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে দাবি করেছেন দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাতের পর তিনি দাবি করেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনমুখী প্রকল্পের সুফল পঞ্জাবের মানুষ পাচ্ছেন, যা তাঁদের জয়ের পথ প্রশস্ত করবে।

এরই পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়ার ঘটনা নিয়ে সরব হয়েছেন সঞ্জয় সিং। তাঁর অভিযোগ, পঞ্জাবের ভাবমূর্তি নষ্ট করতে বিজেপি এই ধরনের ‘সস্তা কৌশল’ অবলম্বন করছে। তিনি দাবি করেন, বিজেপি নেতাদের মদতেই এই হুমকি দেওয়া হচ্ছে। এক্স হ্যান্ডেলে সঞ্জয় সিং লেখেন, “বিজেপি নেতারা তাঁদের সাগরেদদের দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দিচ্ছেন। এই নোংরা খেলা বন্ধ করুন। কেজরিওয়াল কাউকে ভয় পান না।”

উল্লেখ্য, সম্প্রতি তিলক নগরের বিধায়ক জারনাইল সিংয়ের কাছে একটি হুমকি ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি অরবিন্দ কেজরিওয়ালের কাছে ৭ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে কেজরিওয়াল ও তাঁর মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *