এনভিডিয়ার সিইও পদ থেকে ইস্তফা জেনসন হুয়াংয়ের, অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেলেন কোলেট ক্রেস

চিনের সঙ্গে গুপ্তচরবৃত্তির সংযোগ এবং ব্যক্তিগত সম্পর্কের বিতর্কের জেরে এনভিডিয়া (NVIDIA)-র প্রধান নির্বাহী বা সিইও পদ থেকে পদত্যাগ করলেন জেনসন হুয়াং। তাঁর বিদায়ের পরপরই সংস্থার পরবর্তী অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে চিফ ফিনানসিয়াল অফিসার (CFO) কোলেট ক্রেসের নাম ঘোষণা করেছে চিপ প্রস্তুতকারী এই সংস্থা।

এনভিডিয়ার তরফে জানানো হয়েছে, স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত সংস্থার দৈনন্দিন কাজকর্ম ও নেতৃত্বের দায়িত্ব সামলাবেন কোলেট ক্রেস।

কোলেট ক্রেস ১৯৯৬ সালে এসএমইউ কক্স স্কুল অফ বিজনেস থেকে ফিনান্সে এমবিএ সম্পন্ন করেন। এর আগে তিনি মাইক্রোসফট এবং সিসকো টেকনোলজির মতো সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি এনভিডিয়াতে চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে যোগ দেন। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় এই দায়িত্ব পালনের পর এবার তিনি অন্তর্বর্তীকালীন সিইও-র দায়িত্ব গ্রহণ করলেন।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়, জেনসন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হোয়াং নামে এক চিনা ব্যবসায়ীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। অ্যালিস সিঙ্গাপুরের চিপ সরবরাহকারী সংস্থা ‘মেগাস্পিড’-এর প্রাক্তন কর্মকর্তা ছিলেন। মার্কিন গোয়েন্দাদের একাংশের ধারণা, চিনের গোয়েন্দা সংস্থার মদতে অ্যালিস এই সম্পর্কের আড়ালে এনভিডিয়ার গোপনীয় চিপ প্রযুক্তি সংক্রান্ত তথ্য হাতিয়ে চিনে পাচার করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি, সংস্থারই এক কর্মীর সঙ্গে জেনসনের পরকীয়ার অভিযোগও সামনে এসেছে। এই জোড়া বিতর্কের জেরে এনভিডিয়ার শেয়ারের দাম কমতে শুরু করলে চাপের মুখে পদত্যাগ করেন জেনসন হুয়াং।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *