অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, ভাঙা হলো সেন্ট্রি কিয়স্ক ও লোহার গেট
November 13, 20265:26 am

সাতসকালে কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চাঞ্চল্যকর ঘটনা। বুলডোজার নিয়ে এসে বাড়ির সামনে থাকা অস্থায়ী ছাউনি বা সেন্ট্রি কিয়স্ক ভেঙে ফেলা হয় এবং প্রধান লোহার গেটটি খুলে নেওয়া হয়। সূত্রের খবর, ফুটপাথ দখলের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আচমকাই অভিষেকের বাড়ির সামনে ভারী পুলিশ বাহিনী ও প্রশাসনের লোকজন হাজির হন। এরপর বুলডোজার দিয়ে নিরাপত্তার জন্য তৈরি ওই অস্থায়ী কাঠামো ও গেট সরিয়ে ফেলা হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
হঠাৎ কেন প্রশাসনের এমন কড়া পদক্ষেপ করতে হলো এবং এর নেপথ্যে কী রাজনৈতিক সমীকরণ রয়েছে, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা।