ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে টাকা, নতুন নিয়ম আনল রিজার্ভ ব্যাঙ্ক

সাধারণ মানুষের আর্থিক লেনদেন আরও সহজ করতে নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এবার থেকে ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট না থাকলেও নগদ টাকা পাঠানোর সুযোগ মিলবে। আরবিআই-এর ‘ক্যাশ পে-ইন’ এবং ‘ক্যাশ পে-আউট’ সার্ভিসের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।

বাণিজ্যিক ব্যাঙ্ক, স্থানীয় গ্রামীণ ও নগরকেন্দ্রিক ব্যাঙ্ক ছাড়াও রাজ্য ও জেলার কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে। অনুমোদিত পেমেন্ট সিস্টেম অপারেটর এবং এর অংশগ্রহণকারীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

ক্যাশ পে-ইন সার্ভিস: এই পরিষেবার মাধ্যমে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তিরাও সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে NEFT ব্যবহার করে যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন। এই পদ্ধতিতে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জমা দেওয়া সম্ভব।

ক্যাশ পে-আউট সার্ভিস: যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তারা এই সার্ভিসের মাধ্যমে এটিএম (ATM), বিজনেস করেসপন্ডেন্ট বা অন্যান্য অনুমোদিত পেমেন্ট সিস্টেমের সাহায্যে নগদে টাকা গ্রহণ করতে পারবেন। এই ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০,০০০ টাকা এবং একজন সুবিধাভোগী মাসে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত গ্রহণ করতে পারবেন। এই ধরনের লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে সুবিধাভোগীর নাম ও ঠিকানার সঠিক নথিপত্র সংরক্ষণ করতে হবে।

এই পরিষেবা পেতে হলে কোনো ব্যাঙ্ক শাখা বা বিজনেস করেসপন্ডেন্টের কাছে যেতে হবে। আরবিআই-এর KYC নিয়ম অনুযায়ী, একটি ভেরিফায়েড মোবাইল নম্বর এবং সেলফ-সার্টিফায়েড অফিশিয়ালি ভ্যালিড ডকুমেন্ট (OVD) জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখা বা ব্যাংক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *