মাথাব্যথায় অতিষ্ঠ? অজান্তেই এই ৫ ভুল বাড়িয়ে দিচ্ছে না তো আপনার মাইগ্রেন?
August 7, 20261:39 pm

সাধারণ মাথাব্যথার চেয়ে মাইগ্রেনের যন্ত্রণা সম্পূর্ণ আলাদা ও জটিল এক স্নায়বিক সমস্যা। একবার এই ব্যথা শুরু হলে দৈনন্দিন কাজকর্ম পুরোপুরি ব্যাহত হয়ে পড়ে। স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চললে মাইগ্রেন অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়, তবে আমাদের দৈনন্দিন কিছু ছোটখাটো ভুল এই ব্যথাকে বাড়িয়ে তোলে (ট্রিগার করে)।
মাইগ্রেনের রোগীদের সুস্থ থাকতে যে ৫টি ভুল অবশ্যই এড়িয়ে চলা উচিত:
- সময়মতো ওষুধ না খাওয়া: ব্যথা শুরু হওয়ার শুরুতেই চিকিৎসকের দেওয়া ওষুধ খাওয়া উচিত। যন্ত্রণা তীব্র হয়ে গেলে ওষুধ খেলে তা বিশেষ কাজে আসে না।
- ঘন ঘন পেইনকিলার খাওয়া: নিজে নিজে যখন-তখন পেইনকিলার খাওয়ার অভ্যাস কিডনির ক্ষতি করতে পারে এবং উল্টে মাথাব্যথা আরও বাড়িয়ে দিতে পারে।
- পর্যাপ্ত ঘুমের অভাব: মাইগ্রেনের ক্ষেত্রে ঘুমের সাথে আপস করা চলবে না। প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ভালো ঘুম অত্যন্ত জরুরি।
- অনিয়ন্ত্রিত জীবনযাপন: সকালের প্রাতরাশ বা ব্রেকফাস্ট বাদ দেওয়া, কম জল খাওয়া, অতিরিক্ত স্ক্রিনটাইম এবং তীব্র পারফিউমের গন্ধ মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে।
- লক্ষণগুলোকে এড়িয়ে যাওয়া: মাইগ্রেন মানে শুধুই মাথাব্যথা নয়; আলো ও শব্দের প্রতি সংবেদনশীলতা, বমি ভাব বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।