সকালের জলখাবারে একমুঠো মাখানা: জানুন অলৌকিক ৫টি স্বাস্থ্য উপকারিতা!

সকালের জলখাবারে একমুঠো মাখানা: জানুন অলৌকিক ৫টি স্বাস্থ্য উপকারিতা!

ছোট দেখতে হলেও পুষ্টিগুণে ভরপুর মাখানা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ফাইবার, প্রোটিন এবং কার্বোহাইড্রেট, যা আমাদের হজমশক্তি বাড়াতে সাহায্য করে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, মাখানায় অ্যান্টি-এজিং বা বয়স প্রতিরোধী উপাদান রয়েছে, যা ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখে। যেকোনো সময়েই এটি খাওয়া যায়, তবে সকালে খালি পেটে খেলে এর কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়।

মাখানার পুষ্টিচিত্র: মাত্র এক কাপ মাখানা থেকেই শরীর পায় প্রায় ৫ গ্রাম প্রোটিন, ২০ গ্রাম কার্বোহাইড্রেট, ৩৩ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড, ১.২ মিলিগ্রাম আয়রন, ৫২ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৪৩০ মিলিগ্রাম পটাসিয়াম, ১৯৮ মিলিগ্রাম ফসফরাস এবং ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ, কম ক্যালোরি গ্রহণ করেই শরীর পাবে প্রচুর ফাইবার ও পুষ্টি।

যেসব স্বাস্থ্য সমস্যায় এটি জাদুকরী ভূমিকা রাখে:

  • ওজন নিয়ন্ত্রণ: সকালে একমুঠো মাখানা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে এবং দ্রুত ওজন নিয়ন্ত্রণে আসে।
  • গর্ভাবস্থায় শারীরিক দুর্বলতা দূর: ড্রাই ফ্রুট হিসেবে মাখানা শরীরের দুর্বলতা কাটাতে সেরা। বিশেষ করে গর্ভকালীন সময়ে এটি ডায়েটে রাখলে নানাবিধ স্বাস্থ্য জটিলতা দূর হয়।
  • সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ: এতে প্রচুর পুষ্টিকর উপাদান থাকায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
  • ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য: মাখানার অ্যান্টি-অক্সিডেন্ট মুখের বয়সের ছাপ পড়তে দেয় না। প্রতিদিন সকালে ৪-৫টি মাখানা খেলে ত্বক হয়ে ওঠে দাগহীন ও তরুণোজ্জ্বল।
  • হাড় ও কিডনির যত্ন: এতে ক্যালসিয়ামের মাত্রা বেশি এবং ক্যালোরি কম থাকায় হাড় মজবুত করতে এটি দারুন কাজ করে। পাশাপাশি কিডনি সুস্থ রাখতেও মাখানা কার্যকর।

কীভাবে খাবেন? মাখানা হালকা দেশি ঘিতে ভেজে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। এছাড়া দুধে ফুটিয়েও মাখানা খাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *