লিভার-কিডনির মারাত্মক ক্ষতি করছে নকল দারুচিনি! চিনুন খাঁটি সিলন

লিভার-কিডনির মারাত্মক ক্ষতি করছে নকল দারুচিনি! চিনুন খাঁটি সিলন

রান্নায় স্বাদ-গন্ধ বাড়াতে এবং স্বাস্থ্যের যত্ন নিতে দারুচিনির জুড়ি মেলা ভার। কিন্তু বাজার থেকে যে মশলাটি কিনে আনছেন, তা কি সত্যিই আসল? স্বাস্থ্য সচেতনতার অভাবে প্রতিদিন আমরা আসল সিলন দারুচিনির বদলে সস্তার ‘ক্যাসিয়া’ বা নকল দারুচিনি কিনে মারাত্মক ভুল করছি।

বাজারে মূলত দুই ধরনের দারুচিনি পাওয়া যায়— খাঁটি ‘সিলন’ এবং সস্তা ও বিষাক্ত ‘ক্যাসিয়া’। দেখতে প্রায় একইরকম হলেও এই দুটির গুণগত মানে রয়েছে আকাশ-পাতাল তফাত।

সহজ উপায়ে আসল-নকল চেনার উপায়:

  • গঠন ও রঙ: আসল সিলন দারুচিনির রঙ হালকা বাদামী ও লালচে আভা যুক্ত। এর ছাল কাগজের মতো পাতলা, বহুস্তরের এবং বেশ নরম হওয়ায় সহজেই ভেঙে ফেলা যায়। অন্যদিকে, ক্যাসিয়ার ছাল অনেক পুরু, শক্ত এবং কাঠের মতো একস্তরের হয়।
  • গন্ধ ও স্বাদ: সিলনের সুবাস বেশ মৃদু ও স্বাদ মিষ্টি। তবে ক্যাসিয়ার গন্ধ অত্যন্ত তীব্র ও ঝাঁঝালো।

স্বাস্থ্যঝুঁকি:

সস্তা ক্যাসিয়া দারুচিলিতে উচ্চ পরিমাণে ‘কুমারিন’ নামক উপাদান থাকে, যা নিয়মিত খেলে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। অপরদিকে, খাঁটি সিলন দারুচিলিতে কুমারিন থাকে না বললেই চলে। বদলে এটি অ্যান্টিঅক্সিডেন্ট, সিনামালডিহাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামে ভরপুর, যা শরীর সুস্থ রাখতে দারুন কার্যকরী।

তাই পরবর্তীবার বাজার করার সময় শুধু দাম না দেখে, চিনে-বুঝে আসল সিলন দারুচিনি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *