মাত্র ১৬ বছরেই মা নাবালিকা, তদন্তে পুলিশ!

মাত্র ১৬ বছরেই মা নাবালিকা, তদন্তে পুলিশ!

 

নাবালিকার সন্তান প্রসব: স্বামীসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা পুলিশের

নিজস্ব প্রতিবেদক:
রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের মধ্যেই বেহালায় এক নাবালিকার সন্তান প্রসবের ঘটনা প্রকাশ্যে এল। এই ঘটনায় ঠাকুরপুকুর থানায় ধর্ষণ ও পকসো (POCSO) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত নাবালক স্বামীকে খুঁজছে পুলিশ।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে প্রসবজনিত শারীরিক সমস্যা নিয়ে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি হয় এক তরুণী। ভর্তির সময় তার আধার কার্ড যাচাই করতে গিয়ে হাসপাতালের কর্মীরা লক্ষ্য করেন, ওই তরুণীর বয়স মাত্র ১৬ বছর। বিষয়টি জানাজানি হতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঠাকুরপুকুর থানাকে খবর দেয়।

পুলিশ হাসপাতালে পৌঁছে ওই নাবালিকার সঙ্গে কথা বলে জানতে পারে, গত জানুয়ারি মাসে তার বিয়ে হয়। এরপরই সে গর্ভবতী হয়ে পড়ে এবং বৃহস্পতিবার হাসপাতালে একটি সন্তানের জন্ম দেয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে যে, নাবালিকার স্বামীও একজন নাবালক।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠাকুরপুকুর থানায় ধর্ষণ, নাবালিকাকে যৌননিগ্রহসহ একাধিক কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ওই নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত নাবালক স্বামীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, মাসখানেক আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যে বাল্যবিবাহ রুখতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ধরনের ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের পর থেকেই রাজ্যের বিভিন্ন থানায় বাল্যবিবাহের অভিযোগে বেশ কিছু মামলা রুজু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *