শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে হাজির প্রেমিক, কিন্তু সাত বছরের পরকীয়া অস্বীকার করে স্বামীকে চাইলেন গৃহবধূ

শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে হাজির প্রেমিক, কিন্তু সাত বছরের পরকীয়া অস্বীকার করে স্বামীকে চাইলেন গৃহবধূ

জলপাইগুড়ির গাদং সাতভেন্ডি গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনায় সাত বছরের প্রেম অস্বীকার করে স্বামীর সংসারকেই বেছে নিলেন এক গৃহবধূ। জানা গিয়েছে, জঙ্গলবাড়ি এলাকার এক যুবক ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে এসে বিয়ের দাবিতে সরব হলে এলাকায় শোরগোল পড়ে যায়। দীর্ঘদিনের গোপন সম্পর্কের কথা প্রকাশ্যে আসায় স্থানীয়দের ভিড় জমে যায়। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়।

যুবকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই নারী স্পষ্ট জানান যে তিনি তাঁর স্বামীর সঙ্গেই থাকতে চান। অন্যদিকে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্ত্রীকে মেনে নেওয়ার কথা জানিয়েছেন স্বামীও। ঘটনার জটিলতা বাড়লে পুলিশ এসে যুবক ও গৃহবধূ উভয়কেই থানায় নিয়ে যায়। পরকীয়া সম্পর্কের এমন নাটকীয় পরিণতি এবং গৃহবধূর ভোলবদল নিয়ে বর্তমানে গোটা এলাকায় ব্যাপক চর্চা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *