যুদ্ধের জেরে ভারত ছাড়তে পারছেন না সিকন্দর রাজারা

যুদ্ধের জেরে ভারত ছাড়তে পারছেন না সিকন্দর রাজারা

বিশ্বকাপ অভিযান শেষ হলেও দেশে ফেরা হলো না জিম্বাবোয়ের ক্রিকেটারদের। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে ঘনীভূত যুদ্ধ পরিস্থিতির কারণে দিল্লির হোটেলেই আটকে পড়েছেন তারা। সোমবার ভোরে এবং সন্ধ্যায় দুটি ব্যাচে দুবাই হয়ে হারারে যাওয়ার কথা ছিল দলের, কিন্তু আকাশপথ বন্ধ থাকায় বাতিল হয়েছে বিমান।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেওয়া জিম্বাবোয়ে দলের জন্য ৪ মার্চ পর্যন্ত হোটেলের ব্যবস্থা রয়েছে। বিকল্প পথে তাদের ফেরানোর চেষ্টা চালাচ্ছে আয়োজকরা। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল গঠন করেছে আইসিসি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত দেশে ফেরানোর সব রকম বন্দোবস্ত করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *