২১০০ কোটির প্রস্তাব না কি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ, ক্লাবগুলোর বিদ্রোহে উত্তাল এআইএফএফ

২১০০ কোটির প্রস্তাব না কি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ, ক্লাবগুলোর বিদ্রোহে উত্তাল এআইএফএফ

ভারতীয় ফুটবলের ভাগ্য নির্ধারণে বড় মোড় আসতে চলেছে। আইএসএল ও ফেডারেশন কাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে এআইএফএফ (AIFF) যখন চূড়ান্ত সিদ্ধান্তে বসার প্রস্তুতি নিচ্ছে, তখনই বাঁধ সাধল ক্লাবগুলো। তড়িঘড়ি কোনো চুক্তিতে সই না করার অনুরোধ জানিয়ে ফেডারেশনকে কড়া চিঠি পাঠিয়েছে সব কটি ক্লাব।

বিতর্কের মূলে রয়েছে ফ্যানকোড ও জিনিয়াস স্পোর্টসের লড়াই। জানা গেছে, আগামী ২০ বছরের জন্য জিনিয়াস স্পোর্টস প্রায় ২১০০ কোটি টাকার বিশাল প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ফ্যানকোডের প্রস্তাব তুলনামূলক কম। কিন্তু ক্লাবগুলোর অভিযোগ, বিড খোলার মাত্র ১২ ঘণ্টা আগে তাদের নথি দেওয়া হয়েছে। এত বড় মাপের চুক্তির আগে বিডারদের ব্যবসায়িক মডেল ও ভবিষ্যৎ পরিকল্পনা খতিয়ে দেখার জন্য আরও সময় প্রয়োজন।

আজকের হাইভোল্টেজ বৈঠকে ফেডারেশন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। শুধু টাকার অঙ্ক নয়, সম্প্রচার থেকে শুরু করে লিগের পরিকাঠামো—সবই নির্ভর করছে এই চুক্তির ওপর। তাই কোনো ভুল সিদ্ধান্ত যাতে ভারতীয় ফুটবলের দীর্ঘমেয়াদী ক্ষতি না করে, সেই আশঙ্কায় একজোট হয়েছে ক্লাবগুলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *