ভোটের আগেই ফলাফল নিয়ে বাজি
April 17, 20264:33 am

ভোটের দুই সপ্তাহ বাকি থাকতেই করিমপুরে জয়-পরাজয় নিয়ে শুরু হয়েছে জমজমাট বাজি। নগদ টাকা থেকে পিকনিকের খাসি—সবই এখন বাজির তালিকায়। গত লোকসভায় তৃণমূলের লিড কমায় এবার বিজেপি জয়ের আশায়। এদিকে দীর্ঘ বছর পর এককভাবে লড়ছে সিপিএম ও কংগ্রেস, যা ভোট সমীকরণে অনিশ্চয়তা বাড়িয়েছে। সব দলই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও শেষ হাসি কে হাসবে, তা নিয়ে করিমপুরজুড়ে এখন টানটান উত্তেজনা।