২০২৬ বিশ্বকাপের জ্বরে কাঁপছে হাওড়া! ৪০ ফুটের পোস্টার আর পতাকায় মুড়ে গেল ক্যারি রোড
June 12, 202612:12 pm

হাওড়া: মাঠের লড়াই শুরু হতেই ফুটবল বিশ্বকাপের চেনা উন্মাদনায় গা ভাসাল তিলোত্তমার প্রতিবেশী জেলা হাওড়া। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবের আমেজ এখন হাওড়ার ক্যারি রোডে। ফুটবলপ্রেমীদের প্রিয় দল ব্রাজিল এবং পর্তুগালের সমর্থকদের যৌথ উদ্যোগে গোটা এলাকা জুড়ে টাঙানো হয়েছে প্রায় ৪০ ফুটের বিশালাকার সব পোস্টার।
শুধু পোস্টারই নয়, এলাকার রাস্তাঘাট, প্রতিটি মোড় এবং ক্লাব চত্বর সেজে উঠেছে বিভিন্ন দেশের জাতীয় পতাকায়। ১১ জুন মধ্যরাত (ভারতীয় সময় ১২ জুন) থেকে বিশ্বকাপের মহাযুদ্ধ শুরু হতেই ফুটবলপ্রেমীদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস ও উন্মাদনা এখন ক্রমশ চরমে উঠছে। আগামী একটা মাস যে এই চত্বরে শুধুই ফুটবলের জয়গান চলবে, তা ক্যারি রোডের এই সাজ দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে।