দীপাবলির রাতে পার্কিং নিয়ে বচসা, গুলিতে ঝাঁঝরা সিঙ্গাপুর প্রবাসী এমএনসি আধিকারিক!

দীপাবলির রাতে পার্কিং নিয়ে বচসা, গুলিতে ঝাঁঝরা সিঙ্গাপুর প্রবাসী এমএনসি আধিকারিক!

 

ফরিদাবাদে প্রতিবেশীর গুলিতে নিহত বহুজাতিক কো ম্পা নির উচ্চপদস্থ কর্মকর্তা

ফরিদাবাদ: ভাগ্নের বিয়েতে যোগ দিতে সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরেছিলেন বহুজাতিক কো ম্পা নির উচ্চপদস্থ কর্মকর্তা পরমজিৎ ধানকাড়। কিন্তু ভাগ্নের বিয়ের আনন্দের বদলে সেই বাড়িতেই নেমে এল শোকের ছায়া। পার্কিং নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর গুলিতে প্রাণ হারালেন তিনি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, হরিয়ানার হিসারের বাসিন্দা পরমজিৎ ধানকাড় পরিবার নিয়ে সেক্টর ২১সি-র ৬৪১ নম্বর বাড়িতে থাকতেন। আগামী ২৪ নভেম্বর তাঁর ভাগ্নের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে শুক্রবার রাতে জিম থেকে শরীরচর্চা করে ফেরার পথে নিজের গাড়ি পার্কিং করা নিয়ে প্রতিবেশী মোহন ওরফে মনু শর্মার সঙ্গে তাঁর বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বিবাদ চরমে পৌঁছলে মনু শর্মা নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বের করে পরমজিৎকে লক্ষ্য করে ১৫-১৬ রাউন্ড গুলি চালায়। ৮-৯টি গুলি সরাসরি তাঁর শরীরে বিদ্ধ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পরমজিতের।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পার্কিং ও আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের চাপা উত্তেজনা ছিল। ঘটনার মাত্র পাঁচ দিন আগেও অভিযুক্ত মনু, পরমজিতের ছেলেকে জনসমক্ষে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। ঘটনার পরপরই অভিযুক্ত মনু শর্মা সপরিবারে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে সুরজকুন্ড থানার পুলিশ, ফরেনসিক দল এবং ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির একাধিক খালি খোসা ও গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ইএসআই মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুরজকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেহলাদ কুমার জানান, অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। অপরাধীকে ধরতে ক্রাইম ব্রাঞ্চের বিশেষ দল বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে। এই হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *