পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট: বৈঠকে কমিশন

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট: বৈঠকে কমিশন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেল। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে এবার বড়সড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। আগামী ২ ও ৩ মার্চ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) চিঠি পাঠিয়ে ইতিমধ্য়েই এই বৈঠকের কথা জানানো হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে জেলাশাসক এবং পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বুথ স্তরের প্রস্তুতি যাচাই করে নিতেই এই বিশেষ তৎপরতা। সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর আধিকারিকদের সঙ্গেও আলাদাভাবে আলোচনা করবে কমিশন। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এখন থেকেই কোমর বেঁধে নামছে নির্বাচন সদন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *