ইরানের রেভিলিউশনারি গার্ডসের কমান্ডার বাহিদি

ইরানের রেভিলিউশনারি গার্ডসের কমান্ডার বাহিদি

ইরানের আকাশজুড়ে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার মহম্মদ পাকপৌরের আকস্মিক মৃত্যুর পর রণকৌশলে বড়সড় বদল আনল ইরান। সেনার এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশের প্রাক্তন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ বাহিদির হাতে।

বর্তমানে ইরানের পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। ইজরায়েলি সেনার আক্রমণের অভিঘাত তেহরানের ‘হার্ট অফ সিটি’ বা প্রাণকেন্দ্র পর্যন্ত পৌঁছে গিয়েছে। একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠছে শহর। যুদ্ধের এই ভয়াবহ আবহে ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খামেনেইকে লক্ষ্য করে আক্রমণের ঘটনাকে তিনি গোটা বিশ্বের মুসলিম সমাজ এবং বিশেষ করে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে ব্যাখ্যা করেছেন।

নতুন কমান্ডার বাহিদির নেতৃত্বে ইরান এখন ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পালটা কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন কোন মোড় নেয়, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *