ভাইকে বাঁচাতে গিয়ে চিরঘুমে ১৬ বছরের কিশোর

ভাইকে বাঁচাতে গিয়ে চিরঘুমে ১৬ বছরের কিশোর

সাঁতার না জানলেও ডুবন্ত খুড়তুতো ভাইকে বাঁচাতে মরণঝাঁপ দিয়েছিল মুর্শিদাবাদের নুর সেলিম। ভাইকে যমের দুয়ার থেকে ফিরিয়ে আনলেও নিজে আর পাড়ে ফিরতে পারল না সে। সাগরপাড়ার খয়রামারী পঞ্চায়েতের দোমাদি এলাকায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার সকালে দামোস বিলে স্নান করতে নেমে আচমকাই তলিয়ে যাচ্ছিল খুদে মামুন শেখ। ভাইকে ডুবতে দেখে এক মুহূর্ত দেরি না করে জলে ঝাঁপ দেয় দাদা নুর। নিজের প্রাণের তোয়াক্কা না করে ভাইকে কোনোমতে পাড়ে ঠেলে দিলেও গভীর জলে তলিয়ে যায় সে নিজে। মামুনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের এমন অকাল মৃত্যুতে পাথর হয়ে গেছেন মা সাবিরন বিবি। তিনি জানান, নুর সাঁতার জানত না, কেবল ভাইকে বাঁচাতেই এই ঝুঁকি নিয়েছিল সে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই কিশোরের দেহ তুলে দিয়েছে সাগরপাড়া থানার পুলিশ। ভাইকে বাঁচাতে গিয়ে দাদার এই চরম আত্মত্যাগের কাহিনী এখন সবার মুখে মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *