১৮ দিন পরেই ভাঙছে পাকিস্তানের বিশ্বরেকর্ড, কেকেআর ম্যাচেই ইতিহাস গড়তে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স

১৮ দিন পরেই ভাঙছে পাকিস্তানের বিশ্বরেকর্ড, কেকেআর ম্যাচেই ইতিহাস গড়তে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স

ওয়াংখেড়েতে কেকেআরের বিরুদ্ধে মাঠে নামলেই অনন্য এক মাইলফলক স্পর্শ করবে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্রথম দল হিসেবে ৩০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন হার্দিক পাণ্ড্য-রোহিত শর্মারা। বিশ্বের মাত্র দুটি দল এতদিন এই কীর্তি গড়েছিল, এবার সেই তালিকায় তৃতীয় নাম হিসেবে যুক্ত হচ্ছে মুম্বই। শুধু তাই নয়, আগামী ১৬ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামলে পাকিস্তান ও সামারসেটের ৩০৩টি ম্যাচের বিশ্বরেকর্ডও ভেঙে চুরমার করে দেবে নীল-জার্সিধারীরা। ১৮ দিন পর টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার একক বিশ্বরেকর্ড এখন শুধুই সময়ের অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *