ট্রাম্পের ১৫ শর্তে কি নতিস্বীকার করল ইরান

ট্রাম্পের ১৫ শর্তে কি নতিস্বীকার করল ইরান

আমেরিকার ১৫ দফা শর্তের প্রায় সবকটিই মেনে নিয়েছে তেহরান। রবিবার সংবাদমাধ্যমের সামনে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, আমেরিকার ক্রমাগত চাপে পিছু হটতে বাধ্য হয়েছে ইরান। এমনকি আগামী সপ্তাহের মধ্যেই একটি বড়সড় চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ওয়াশিংটন এবং তেহরান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। তবে ট্রাম্পের এই জয়ধ্বনি নিয়ে ইরান এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। কূটনৈতিক মহলের মতে, নিজেদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত না করে তেহরান এত সহজে আপস করবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *