অভিষেকের সভায় গেলেই মিলবে কাড়ি কাড়ি নগদ টাকা! তৃণমূল প্রার্থীর বেফাঁস মন্তব্যে তোলপাড় উত্তরবঙ্গ

অভিষেকের সভায় গেলেই মিলবে কাড়ি কাড়ি নগদ টাকা! তৃণমূল প্রার্থীর বেফাঁস মন্তব্যে তোলপাড় উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে ভোটের মুখে তৃণমূল প্রার্থীর নগদ টাকা দেওয়ার ঘোষণা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। রাজগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় ভিড় বাড়াতে অঞ্চল পিছু লক্ষাধিক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলীয় প্রার্থী কৃষ্ণ দাস। নির্বাচনী আচরণবিধি জারি থাকার মাঝেই জনসমক্ষে এই আর্থিক প্রলোভনের ঘোষণায় কড়া অবস্থান নিয়েছে বিরোধীরা। একে সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

দীর্ঘদিনের বিবাদ সরিয়ে এদিন বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা যায় কৃষ্ণ দাসকে। একে অপরের গলা জড়িয়ে ধরে ঐক্যের বার্তা দিলেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে টাকার প্রসঙ্গ। প্রার্থী কৃষ্ণ দাস জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য প্রতিটি অঞ্চলকে ৬০ হাজার টাকা এবং ব্যক্তিগত তহবিল থেকে আরও ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি নেতা তপন রায়ের দাবি, পরাজয়ের ভয়েই তৃণমূল এখন টাকার খেলা শুরু করেছে। যদিও শাসকদলের দাবি এটি নিছকই সাংগঠনিক খরচ। ভোটের আবহে এই ‘টাকা নীতি’ নিয়ে এখন উত্তপ্ত রাজগঞ্জের রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *