জয়নগরে কি গভীর ষড়যন্ত্র! এক বুথেই গায়েব ২৮৬ ভোটার, ঝাঁটা হাতে রণংদেহী মহিলারা
March 31, 20264:54 am

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। জয়নগর ২ নম্বর ব্লকের গরদেওয়ানি পঞ্চায়েতের ২৫২ নম্বর বুথে মোট ১০৫৮ জন ভোটারের মধ্যে এক ধাক্কায় ২৮৬ জনের নাম তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। সোমবার সকালে বেলে রোডে টায়ার জ্বালিয়ে এবং হাতে ঝাঁটা-জুতো নিয়ে বিক্ষোভে শামিল হন স্থানীয় মহিলারা। বিক্ষোভকারীদের দাবি, কোনো কারণ ছাড়াই ১৫৪ জন মহিলা এবং ১৩২ জন পুরুষ ভোটারের নাম ছেঁটে ফেলে তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। একে প্রশাসনের গাফিলতি নাকি পরিকল্পিত ষড়যন্ত্র বলে তোপ দেগেছেন তাঁরা। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হয়।